প্রকাশিত: Tue, Dec 19, 2023 2:05 PM
আপডেট: Mon, Oct 26, 2026 5:47 PM

[১] চট্টগ্রামে নিরুত্তাপ হরতালে গণপরিবহন চলাচল ছিল স্বাভাবিক, ছেড়ে যায়নি দূরপাল্লার বাস

অনুজ দেব, চট্টগ্রাম : [২] চট্টগ্রাম নগরে মঙ্গলবার বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল নিরুত্তাপভাবে পালিত হয়েছে। হরতালে নগরজুড়ে অটোরিকশা, টেম্পো, বাসসহ ছোট-বড় যানবাহনের চলাচল ছিল স্বাভাবিক। সকালের দিকে ব্যক্তিগত গাড়ির উপস্থিতি কিছুটা কম থাকলেও দুপুরের পর তা বাড়তে শুরু করে। বিভিন্ন উপজেলার উদ্দেশে যানবাহন ছেড়েছে। এছাড়া পুলিশি নিরাপত্তার মধ্যে পণ্যবোঝাই ট্রাক, কাভার্ডভ্যানও চলাচল করতে দেখা গেছে। তবে ঢাকা-চট্টগ্রাম রুটসহ আন্তজেলায় চলাচলকারী দূরপাল্লার বাস ছাড়েনি। দামপাড়াসহ